প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি পেশ

উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ ও পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ৩ ডিসেম্বর’২৪, মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা ফারুক-ই আজম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রেজা, দপ্তর সম্পাদক বিটুল তালুকদার ও নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত।

এই স্মারকলিপি প্রদানের আগে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া তিনশত পরিবারের তথ্য সরকারি নিয়ম মেনে সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর প্রদান করেন। ২০২৪ সালের

এই বন্যায় জেলার গরীব হতদরিদ্র পরিবারের মানুষ গুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। সরজমিনে দেখা গেছে বন্যায় মানুষ যখন আশ্রয় কেন্দ্রে উঠেছে তখন অনেকের বাড়ি ঘর চুরি হয়েছে। বহু পরিবার এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে নাই।

উল্লেখ একই দাবিতে শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে জেলাতে আন্দোলন চলমান আছে এবং প্রায় তিনশত ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্যাদিসহ গত ১ অক্টোবর’২৪ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর