
নিউজ ডেস্ক : বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর তথ্য ভবনে সকাল ১০টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক দেওয়ান ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন পেয়েছে ১২১ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী ইয়াকুর আলী পেয়েছেন ১১৬ ভোট। মহাসচিব পদে মো. মামুন অর রশিদ পেয়েছেন ১৩২ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী ফয়সল হাসান পেয়েছেন ১০৬ ভোট।
আপনার মতামত লিখুন :