প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৮ ডিসেম্বর, ২০২৪

বেগমগঞ্জে আন নূর ফাউন্ডেশনের অগভীর নলকূপ বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জের বন্যাকবলিত অসহায় মানুষের বিশুদ্ধ পানির সংকট লাঘবে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে ১০লাখ টাকা মুল্যের অগভীর নলকূপ বিতরণ করেছে আন নুর ফাউন্ডেশন নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিতরণকৃত নলকুপগুলো স্থাপন করে দেওয়া হবে। সংগঠনটির কর্মকর্তারা বলছেন বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের জন্য তাদের পরবর্তী প্রজেক্ট গৃহ নির্মাণ করে দেয়া। রবিবার সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার

মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামে বন্যা কবলিত ৫১টি পরিবারের মাঝে এই নলকুপ ও খাবার বিতরণ করেন তারা। এছাড়াও সংগঠনটি সম্প্রতি নোয়াখালীতে ঘটে যাওয়া সর্বনাশা বন্যায় অসহায় মানুষের মাঝে ৪০ লাখ টাকার খাদ্যসামগ্রী ও ঔষধও বিতরন করেছে। এই বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী বলেন, যতদিন বাঁচবো ততদিন

গরীব, দু;খী অসহায় ও গৃহহীন মানুষের কল্যাণে কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন, আন নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, ফাউন্ডেশনের সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, ফাউন্ডেশনের নির্বাহী মেম্বার ইঞ্জি: মো. ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর