প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪

জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন প্রশিক্ষণ

উপজেলা প্রতিনিধি, সদর : অ্যাসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) জেলা কমিটির আয়োজনে ২ দিনব্যাপী এক সাংগঠনিক উন্নয়ন ব্যবস্থাপনা (ওডিএম) প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর)১০টায় সদর উপজেলার বিনোদপুরে এনআরডিএস ট্রেনিং সেন্টার সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মেহেনাজ পারভীন মালা, এডাব কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক, এডাব নোয়াখালী জেলা সভাপতি ও ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়াল, সদস্য সচিব চন্দন কুমার দে এবং বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান। উক্ত প্রশিক্ষণে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও

জেলার এডাব সদস্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ১২ ডিসেম্বর শেষ হবে। এর মূল লক্ষ্য হলো বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক ও সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ব্যবস্থাপনা উন্নত করা।

আরও পড়ুন

  • . এর আরও খবর