
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর “ যথাযথ সম্মান ও মর্যাদার মধ্য দিয়ে জেলার সুবর্ণচর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) পালিত হয়েছে।সকালে উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে বুদ্ধিজীবিদের প্রতি সম্মান জানানো হয়। এছাড়া বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও সুরাইয়া আক্তার লাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
অফিসার(টিএস)ডা.মিজানুর রহমান, কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফখরুল ইসলাম, চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া, প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র, সাংবাদিকও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তরা বলেন,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা,শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, চিত্রশিল্পীসহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সুরাইয়া আক্তার লাকী বলেন, ১৯৭১সালের বিজয় দিবসের মাত্র ২দিন আগে ১৪ডিসেম্বর পাকিস্তান
হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা আমাদের দেশের বুদ্ধিজীবিদের তালিকা করে হত্যা করে।তারা আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করে আমাদের দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল।বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হবে এবং তাদের আত্মত্যাগ আমাদের ধারণ করতে হবে।তাদের আত্মত্যাগ যদি আমরা ধারণ করতে পারি তাহলে একটি সুন্দর দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো।
আপনার মতামত লিখুন :