প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪

ওমর সানীর বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানীর। সম্প্রতি তার বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনার ১৩ দিনের মাথায় ফের বিপদ ঘটল। এবার নায়কের বাসায় ফিল্মি স্টাইলে ডাকাতি হয়েছে।

(রোববার) মধ্যরাতে বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে গণমাধ্যমে জানান ওমর সানি। নায়ক জানান, রোববার মধ্যরাতে কাজ শেষে বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের বাসায় ফিরছিলেন ওমর সানি। তখন বাসায় তার স্ত্রী মৌসুমী, ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা কেউই ছিলেন না।

ওমর সানির কথায়, ‘রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না। ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি।’

ওমর সানি বলেন, ‘তারা বাইরে থেকে বারান্দায় গিয়ে দেখতে পায়, সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্ট, একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার।’

নায়ক বলেন, ‘আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এরমধ্যে আমার বাসা থেকে অন্যসব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে।’

কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত, যারা এসেছিল, তাদের টার্গেটই ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যিই হতবাক এমন ঘটনায়। বারবার মনে হচ্ছিল, এমনটা তো শুধু ফিল্মে সম্ভব! আমি আমার বাড়িতে ফিল্মি স্টাইলে এমন ডাকাতির নজির দেখলাম!’

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ওমর সানি।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর