
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় সোমপাড়া বাজারস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিম হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ জামাল, বিশেষ অতিথি ছিলেন শাহাপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল মেম্বার আনিছ আহম্মেদ, হাসমত উল্যাহ মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলে আজম আরজু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন ইয়াসিন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মেদ ভূঁইয়া। অন্যদের মধ্যে
বক্তব্য রাখেন আলমগীর হোসেন, কবির হোসেন, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি বাহারুল আলম, শ্রমিকদল নেতা হারুন মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুবদল নেতা রুবেল, শাকিল গাজী, কাইয়ুম,সহেল, বাচ্চু, নজির, মোঃহাসান, আলমগীর, তারেক, বিপুল, রনি, রাজন, শ্রমিক দল নেতা গোলাম হোসেন, আনোয়ারসহ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :