প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪

অবৈধ বালু উত্তোলন, অভিযানে ড্রেজারপাম্প জব্দ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের মেঘনা অভয় আশ্রম প্রকল্পের মরা শাখা নদীর হাতিয়ার হরণী ইউনিয়ন ওসু্বর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড গ্লোব ফিসারিজ ও হ্যাচারীর নিচের খালের অংশে জিয়া নগর নামক গ্রামে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন

জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, সুবর্ণচর উপজেলার স্থানীয় সাংবাদকর্মীর তথ্যের ভিত্তিতে ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর নির্দেশে অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়।অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট

কর্তৃক জব্দকৃত মেশিন গুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক নিয়মিত মামলা হবে এবং পরবর্তীতে জব্দকৃত মেশিন গুলো নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন ভূমি সহকারী কমিশনার ছেনমং রাখাইন।

আরও পড়ুন

  • . এর আরও খবর