
গোলজার হানিফ, সোনাইমুড়ী : জেলার সোনাইমুড়ীতে আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে নদনা ইউনিয়নের গণসমাবেশ শকতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজন করে ইউনিয়ন শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ইমতিয়াজ আলম। নন্দনে ইউনিয়ন শাখারের সভাপতি মাওলানা মোশারফ হোসাইনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী
যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরিফি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. ইব্রাহিম খলিল, নোয়াখালী জেলা উত্তরের সদস্য মাওলানা নুর উদ্দিন আমানতপুরী, ইসলামী যুব আন্দোলন জেলা উত্তরের সাধারণ সম্পাদক জিএম মাহমুদুল হাসান হামিদী, ইসলামী আন্দোলন থানার সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক যুব আন্দোলন থানার সভাপতি মাও শফিকুল ইসলাম, ইসলামিক শ্রমিক
আন্দোলন থানা সভাপতি হাফেজ ইসমাইল হোসাইন মিয়াজী, ইসলামী ছাত্র আন্দোলন থানা সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা জজ কোর্ট আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন। আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আল আমিনের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :