
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামের আবুল কাশেম তগদীর হোসেন প্রফেসর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে রিয়াদ হোসেন (৩০) ও মো: নাসিম (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৫ হাজার
টাকা উদ্ধার করে। রিয়াদ হোসেন দশানী টবগা গ্রামের আলা উদ্দিন জমাদ্দার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে এবং মো. নাসিম দৌলতপুর মোকসেদ আলী শেখের বাড়ির জাফর উল্লাহ চৌধুরীর ছেলে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :