প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪

শায়েস্তানগর দরগা বাড়ি দারুসালাম মাদরাসার অভিভাবক সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তানগর দারুসালাম ইসলামিয়া ক্বাওমী মাদরাসার বার্ষিক ফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দরগাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মাদরাসার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হক সামু এবং প্রচার সম্পাদক নজরুল ইসলাম সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

মাদরাসা মুহতামিম মুফতী আবদুল মালেক সমাজীর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন,আমেরিকা প্রবাসী আলী মোহাম্মদ সবুজ, মাদরাসার প্রতিষ্ঠা কালীন সভাপতি হাজ্বী নুরুল ইসলাম, মাদরাসার সহ-সভাপতি আবুল কালাম আজাদ বতু, দরগা বাড়ি সমজিদের সাধারণ সম্পাদক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সভাপতি হাফেজ সফি উল্লাহ সেলিম, মাদরাসা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৈয়াব

আলী, মাদরাসা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, ডাক্তার আবদুল মতিন,আনোযার হোসেন, রুহুল আমিন, প্রবাসী জাকের হোসেন সহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন । অভিভাবক সমাবেশে আলোচনা সভা শেষে সমাপনী পরীক্ষায় উত্তর্ণ শিক্ষাথীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথির।

আরও পড়ুন

  • . এর আরও খবর