প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪

সোনাইমুড়ীতে জিয়া প্রজন্ম দলের নেতৃত্বে মাহফুজ-তোফায়েল

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে জিয়া প্রজন্ম দল (জেড.পি.ডি) এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মাহফুজুর রহমানকে সভাপতি ও তোফায়েল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। রবিবার(২৯ ডিসেম্বর) সকালে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ২৩ সদস্যের সোনাইমুড়ী শাখা কমিটির অনুমোদন দেন। কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, তিনজন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ন-সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সমাজ

কল্যাণ সম্পাদক, একজন আন্তর্জাতিক সম্পাদক, তিনজন কার্য নির্বাহী সদস্য ও তিনজনকে নির্বাহী সদস্য করা হয়। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. কিরন, মো. ইব্রাহিম খলীল ও কামরুল হাসান সোহেল। সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন মো. পলাশ মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. নুর নবী বাবু, মো. হাশেম, আবদুর রহিন বাবুল। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুয়েল হোসেন টিপু,

প্রচার সম্পাদক মো. সুমন মির্জা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সায়মন, দপ্তর সম্পাদক মো. সাগর, সমাজ কল্যান সম্পাদক এম এ মিলন ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বোরহান উদ্দিন। এছাড়া তিন কার্যনির্বাহী সম্পাদক হচ্ছেন মো. শামিন, মো. অরিফ ও জোবায়ের কবির। তিন নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. সাহাবউদ্দিন, মো. জয়নাল ও মির্জা ফখরুল।

আরও পড়ুন

  • . এর আরও খবর