প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৪

সুবর্ণচরে মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ২১শতাংশ বই এসে পৌঁছেছে

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর ; চলতি বছরের আজই শেষদিন। কালথেকে শুরু হবে নতুন বছর, সঙ্গে নতুন শিক্ষাবর্ষ। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় সুবর্ণচরের প্রাথমিক,মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। তবে মাদ্রাসার শুধুমাত্র ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ২১ শতাংশ বই এলেও আজ পর্যন্ত মাধ্যমিকের কোন বই এসে পৌঁছেনি। ফলে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদিও কর্তৃপক্ষ বলছে, বছরের শুরুতে সব বিষয়ের না হলেও অন্তত কিছু বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

সুবর্ণচরের মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এবার সুবর্ণচরে দাখিল মাদ্রাসা গুলোতে শুধু মাত্র ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতেই নতুন বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৭০হাজার করে। তার মধ্যে চারুপাঠ,গণিত ও ইংরেজি বিষয়ের মোট ১৫হাজার করে ৩০হাজার বই এসে পৌঁছেছে। মাধ্যমিকেরও এর মধ্যে কোনো বই এখনো পৌঁছেনি,তবে কালকের মধ্যে বেশকিছু বই এসে পৌঁছবে।
মাধ্যমিকের কোনো বই না পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মেদ।তিনি বলেন,যে বইগুলো এসেছে তা কালকেই বিতরণের ব্যবস্থা করা হবে। সামনে যেগুলো আসবে সেগুলোও অতিদ্রুত বিতরণের ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম চালু রাখা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর