প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৫

চাটখিলে হাসনাতুজ জামান চৌধুরী পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; নোয়াখালী চাটখিল পৌরসভার ফতেপুর সরোউদ্দিন মন্দার বাড়ি জামে মসজিদের সামনে শুক্রবার বিকেলে আসরের নামাজের পর গ্রামের অবহেলিত দুস্থ ও গরিব অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র বিরতণ করা হয়। শীতবন্ত্র বিরতণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসনাতুজ জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মিলন, মো. মহরম আলী মিঝি, মো. মুন্না,

এয়াকুব হোসেন লিটন, মো. হাশেম, মো. কাজল, জয়নাল আবেদীনসহ আরো অনেকেই। এসময় প্রধান অতিথি বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে সকল শ্রেণি পেশার মানুষকে দাড়ানো উচিত। আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের দুস্থ ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশী করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর