প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ জানুয়ারি, ২০২৫

জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা চাটখিল শ্রেষ্ঠ ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা ও অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে চাটখিল থানা ও অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী রোববার(৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়। ডিসেম্বর/২০২৪ মাসে অপরাধ নিয়ন্ত্রণ সহ সার্বিক কার্যবলিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আমান উল্লাহ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ও চাটখিল থানা পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যে সার্বিক মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। তিনি ভবিষ্যতে চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাটখিলের রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর