প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৫

সুবর্ণচরে যুবদল নেতার ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর ; সুবর্ণচরে বিএনপির প্রভাব খাটিয়ে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। বুধবার দুপুর ১টার সময় উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে ভুক্তভোগি বিপ্লব নাথ লিখিত বক্তব্যে বলেন, “সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের শিবচরণ গ্রামের আবুল খায়ের ও হালিমা খাতুন দম্পতির ওয়ারিশদের কাছ থেকে ১৭/১২/২০১২ তারিখ সুবর্ণচর সাব রেজিস্ট্রি অফিসে ৮৫১৮দলিল মূলে ১একর ২০শতাংশ জমির মালিক হই,যাহার বিএস খতিয়ান নাম্বার ১৪৩০ ও দিয়ারা দাগ ১০৯১ এবং হালদাগ ৪৪৯৪, এই খতিয়ানের উপর ২০১২থেকে ২০২৫সাল পর্যন্ত খাজনা পরিশোধ করি।কিন্তু অভিযুক্ত নুর

মোহাম্মদ প্রকাশ ভুট্টো (৪০)সে চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হয়, সে ১২/০৮/২০১২ সালে মাইনুদ্দীন সেজে একটি জাল আম মোক্তার নামা দলিল করে। যাহা ১২/০৮/২০১২ সুবর্ণচর সাব রেজিস্ট্রার অফিসে ১১৫৬৮ দলিল হিসাবে রেজিস্ট্র হয়।নুর মোহাম্মদ ভুট্টো প্রতারণার আশ্রয় নিয়ে মাইনুদ্দীন সেজে জীবিত সামছুল আলমকে মৃত দেখিয়ে জমির তার ওয়ারিশদের থেকে ভুয়া দলিল করে।মূলত শামসুল হক ১১/০৫/৯৪ সালে ৮৪০১ দলিলমূলে তার ২.৪০ জমিন রুহুল আমিনের নিকট বিক্রি করে এই খতিযানে নি:স্বত্ব বান হয়ে যান। রুহুল আমিন তার জমিতে এখনো দখলে বর্তমান আছেন। তারপরও ভুয়া দলিল নিয়ে নুর

মোহাম্মদ ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমার দখলে থাকা জমিতে জোর পূর্বক দখল নেয় এবং চাষাবাদ শুরু করে।গতকাল সে তার দলীয় প্রভাব খাটিয়ে সেখানে বসতভিটার জন্য মাটি কাটে।এছাড়া সে আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে এবং আমার থেকে টাকা পয়সা দাবি করতেছে। এ অবস্থায় আমি আমার নিরাপত্তা ও জমি উদ্ধারের জন্য চরজব্বর থানায় একটি সাধারণ অভিযোগ করি। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকার ও প্রশাসকের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করছি।”

আরও পড়ুন

  • . এর আরও খবর