
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : নোয়াখালী সোনাইমুড়ীতে বিএনপি’র পক্ষ থেকে উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ইউনিয়নের ভাওরকোট পশ্চিম পাড়ায় এই আয়োজন করা হয়। জয়গের ১,২, ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উন্মুক্ত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়াগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম স্বপন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট তুহিন চৌধুরী। সভায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা নিয়ে সর্বস্তরের জনগণের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় অসহায় দুঃস্থ ১২০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :