
উপজেলা প্রতিনিধি, কবিরহাট ; এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব পালন করছে কবিরহাট উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টা থেকে কবিরহাট পৌরসভা অডিটরিয়ামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান কর্মশালায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগর সুলতানা। শীর্ষক কর্মশালার বিষয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ।এ প্রতিপাদ্যকে সামনে রেখে কবিরহাট সরকারি কলেজ, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়, কবিরহাট আইডিয়াল হাই
স্কুল,কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা গ্রুপ ভিত্তিক কর্মশালায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মনোভাব লিপিবদ্ধ করে তা সারাংশ হিসেবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা সমাজ সেবা অফিসার হাফিজুর রহমান,কবিরহাট থানার এসআই বিপ্লব বড়ুয়া, পৌর সহকারী প্রকৌশল কর্মকর্তা আব্দুল আজিজ,পৌর সচিব ও আজিম ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, রেহান উদ্দিন অঞ্জন,সাইফুল ইসলাম নিশাত, রাকিব, নওশাদ ইসলাম, আবির, আজিজ, সুমন সহ আর অনেকে। শীর্ষক কর্মশালায় সবাইকে বিজয় ঘোষণা করে উপহার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ।
আপনার মতামত লিখুন :