প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৫

সেনবাগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীষর্ক দিন ব্যাপি কর্মশালা সেনবাগে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর আলম, সমাজ

সেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটন, সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, উপজেলা বিএনপি সদস্য ভিপি মফিজুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এয়াছিন মিয়াজী, ছাত্র প্রতিনিধি কামরুজ্জামান সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার নয়টি ইউনিয়ন একটি পৌরসভার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এই উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর