প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৫

কবিরহাটে তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব পালন করছে কবিরহাট উপজেলা প্রশাসন। বুধবার(১৫জানুয়ারী)সকাল ১১টা থেকে কবিরহাট পৌরসভার আয়োজনে প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে কবিরহাট বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগর সুলতানা। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করে কবিরহাট বাজার পরিদর্শন করেন।এ সময় অবৈধ ভাবে দোকান পাঠ দিয়ে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের সড়ক সহ আরো অনেক সড়ক প্রায় বন্ধ করে রাখে। এগুলো সরানোর নির্দেশ দেন এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বলেন। যেখানে ডাস্টবিন দাওয়ার দরকার সেখানে ডাস্টবিন দাওয়া হবে, এবং ময়লা কিভাবে কোথায় ফেলতে হবে তা নির্দেশনা দেন। সহকারী কমিশনার (ভূমি) নিগর সুলতানা আরো বলেন আমরা চায়লে কবিরহাটকে একটি মডেল কবিরহাটে পরিণত করতে পারি।একটি চকলেটের খোসাও আমরা ডাস্টবিন ছাড়া ফেলবো না।এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে,তাই সকলের সহযোগিতা কামনা করি। অভিযানে উপস্থিত ছিলেন কবিরহাট থানা ওসি মো: শাহীন মিয়া, পৌর সহকারী প্রকৌশল কর্মকর্তা আব্দুল আজিজ, পৌর সচিব ও আজিম ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, রাভার স্কাউট, রেড ক্রিসেন্ট, সামাজিক সংগঠন সেবার আলো ফাউন্ডেশনের সদস্যরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর