প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৫

শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর ; ‘যে শীত আমাদের জন্য উপভোগের বিষয়, সেই শীত অনেকের কাছে কষ্টের নাম’ এই স্লোগানে নোয়াখালীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেন্ডস ফাওয়ার গ্রুপ (এফপিজি)’। সকালে জেলা শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে এফপিজি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি রায়হানুল হাসান রাসুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেলের সঞ্চালনায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সহ-সভাপতি সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ, সহ-সাংগঠনিক অভি, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু ও কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এফপিজি’র সভাপতি রায়হানুল হাসান রাসু বলেন, একজন শীর্তাত মানুষরে গায়ে একটি কম্বল দিতে পারা অনকে আনন্দরে বিষয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেন্ডস ফাওয়ার গ্রুপ নোয়াখালী অঞ্চলের মানুষের সেবায় এই আত্মমানবতার কাজগুলো দীর্ঘদিন যাবৎ করে আসছে। আগামীতেও আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহব্বান জানান এই স্বেচ্ছাসেবী সংগঠক। তীব্র শীতের মধ্যে এফপিজি’র কম্বল পেয়ে খুশি শীতার্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আরও পড়ুন

  • . এর আরও খবর