
মো. আসাদুল্যাহ মিলটন : জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মূলত দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। নীল দল তাদের ১৫ সদস্যের প্যানেল ঘোষণা। অপরদিকে সাদা দলও তাদের ১৫ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে।
নীল দলে সভাপতি পদে মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আমির হোসেন বুলবুলকে মনোনয়ন দেয়া হয়।
এছাড়া অন্যান্য যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন- সহ-সভাপতি মো. আলী হোসাইন, মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. রাফিক উল্যাহ, সহ-সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার দিদার ও মো. আব্দুর রহমান মঞ্জু, পাঠাগার ও প্রকাশনা রোকসানা জান্নাত, বিনোদন ও সমাজকল্যাণ মো. খলিলুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আব্দুল আলীকে মনোনয়ন দেয়া হয়েছ।
অপরদিকে কার্যকরী কমিটিতে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন- মো. আব্দুল আলী আব্দুল্লাহ, আবুল কালাম আজাদ, মো. দেলোয়ার হোসাইন রিয়াজ, মো. নোমান সিদ্দিক ও মো. জিয়াউল হক।
নীল দল সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করবে।
অপরদিকে সাদা প্যানেল সমর্থিত এডভোকেট মো. আবদুল গোফরান ভূঁঞাকে সভাপতি ও এডভোকেট মো. মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
সাদা প্যানেলের অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সহিদ হোসেন, সহ-সভাপতি মো. জহুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নোমান, মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, ট্রেজারার মো. জাহেদ হোসেন দিদার, লাইব্রেরি এবং প্রকাশনা সম্পাদক মো. আলা উদ্দিন কাদের আলো, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোকাম্মেল হোসেন আজম, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুর হোসেন সবুজ।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- মো. আব্দুর রহমান ফারুক, মো. আলা উদ্দিন বাসার, আনোয়ার হোসেন, মারুফ হোসেন ইথু ও মো. সিরাতুন্নবী মিয়া আকরাম।
অন্যদিকে নির্বাচন সংশ্লিষ্টরা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশাকরি সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য তাদের পছন্দনীয় নেতা নির্বাচিত করবেন। এটাও আশাকরি নোয়াখালী আইনজীবী সমিতির নবনির্বাচিতরা সবার সাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করে যাবেন।
আপনার মতামত লিখুন :