
স্টাফ রিপোর্টার : নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) এর ১২ বছর পূর্তিতে ফ্যামিলী ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কেরানীগঞ্জে শ্যামল বাংলা রিসোর্টে ঢাকা ও নোয়াখালীর সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি এ বি এম জিয়াউল কবির সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন, উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিব বাবু তরুন তপন, সাংবাদিক নেতা উম্মুল ওয়ারা সুইটি, বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, উপস্থিত ছিলেন সাঈদুল হোসেন সাহেদ, আসাদ উল্লাহ লিটন, মেঘনা ব্যাংকের পরিচালক ও লায়ন মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি) বক্তক্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, দৈনিক নোয়াখালীর কথা’র সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়া চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল, জাগো নিউজ নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু প্রমুখ।
আপনার মতামত লিখুন :