প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৫

প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের কল্যাণের জন্য শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্ট দিয়ে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে। তবে, রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ছাড়া কারও সঙ্গে কোনো শত্রুতা থাকবে না।’

এর জন্য মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপলে সবার ঐকমত্য প্রয়োজন। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর