প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৫

নোয়াখালী সরকারী কলেজ বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব

কলেজ প্রতিনিধি ; নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক এম এ হাসান, বাংলা বিভাগের প্রধান প্রফেসর কামরুজ্জামান, সহকারী অধ্যাপক কাজী শাহীদুর রহমান এবং বিভিন্ন বিভাগের প্রধান’সহ ফিতা এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পিঠার স্টল পরিদর্শন শেষে বক্তব্যের দিতে গিয়ে বাংলা বিভাগের পিঠা উৎসবের প্রশংসা করেন প্রফেসর জাকির হোসেন, নোয়াখালী সরকারী কলেজের বাংলা বিভাগের চমৎকার আয়োজনে তিনি আনন্দিত।

বাংলা বিভাগের পিঠা উৎসব নোয়াখালী সরকারি কলেজের ঐতিহ্যবাহী একটা উৎসব, এই উৎসবের জন্য প্রতিবছর নোসক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক পরিষদের সকলের অংশগ্রহণ সর্বোচ্চ উপস্থিতির লক্ষ্য করা যায়, এবারের উৎসবে নোসক শিক্ষক, শিক্ষার্থী, অফিস স্টাফ সকলেই অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেছেন। এই উৎসব আকর্ষণীয় হওয়ার মূল কারণ হচ্ছে বাঙালিয়ানা পরিবেশ। যা প্রতিবছর ধারাবাহিক ভাবে পালন করে আসতেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এবারের চমকপ্রদ আয়োজন ছিলো শিক্ষকদের পিঠা খাওয়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর কামরুজ্জামান।

চমৎকার এই উৎসবে পিঠা স্টল ছিলো ৬ টি। যেখানে জামাই পিঠা, নকশী পাখন,পান্তোয়া,ভাপা পিঠা , দুধ চিতই, ডালিয়া পালন, ব্রাহ্মণবাড়িয়া পাকন, পাটিসাপটা, সন্দেশ, ডালিম পিঠা, সদরঘাটের পান, ঝিনুক, অনতন, যিরা পিঠা, সুন্দরী পিঠা, পুডিং , নকশি পিঠা, পানতোয়া, কুমড়া পিঠা, রসুন পিঠা ইত্যাদি। অনুষ্ঠানের উপভোগ করার জন্য মেলায় আসা ক্রেতাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। চমৎকার গান নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শ্রোতাদের মন জয় করে নিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর