প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৫

ভক্তদের পদচারণায় মুখরিত রামগঞ্জের শ্যামপুর শাহ সুফি জকি (রা.) উরশ মোবারক

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্যামপুর শাহ সুফি জকি উদ্দিন (রা.) দরবার শরীফের ১৬৬ তম উরশ মোবারক। বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী উরশ মোবারক এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার উরশ মোবারকে ভক্তদের উপচে পড়া ভীড় দেখা যায়। ভক্তদের পদচরণায় মুখরিত হয়ে উঠেছে পুরো উরশ মোবারক এলাকা। উরশ কমিটির তত্ত্বাবধানে ও আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তার কারণে এবার ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে উরশ মোবারকে অংশগ্রহণ করতে পেরেছে বলে জানায় ভক্তরা।

এবার উরশ কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আবদুর রহিম ভিপি, এছাড়া উরশ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ০৮ নং করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব সোপতু, আবুল হোসেন আবু, সাধারণ সম্পাদক মো. স্বপন,যুবদলের আহবায়ক রাজু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মহসিন প্রমুখ। উরশে আসা ভক্তরা জানায়,এবার নির্ভয়ে নিশ্চিন্তে উরশে আসতে পেরেছেন,তাই তারা কমিটিকে ধন্যবাদ জানান। উরশ কমিটির সভাপতি ও ০৮ করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুস সামাদ বলেন, জিন্দাপীর হযরত শাহ সুফি জকি উদ্দিন এর উরশ মোবারক উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। লাখ লাখ ভক্তের সমাগম হয়ে থাকে। তাই তাদের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।

প্রায় ৫ ‘শ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। কালিকাপুর পুলিশ ফাঁড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই ইব্রাহিম খলিল বলেন,আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। মুনতাজীমে দরবার জামাল হোসেন বাকের বলেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উরশ মোবারক শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা আবেগ ভালোবাসা নিয়ে ছুটে আসছেন। খানকা শরীফের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন বলেন, উরশ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতায় সুন্দর ভাবে উরশ মোবারকের কার্যক্রম শুরু করতে পেরেছি। এজন্য সকলকে ধন্যবাদ।

উরশ কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকা রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আবদুর রহিম ভিপি বলেন, জিন্দাপীর হযরত শাহ সুফি জকি উদ্দিন (রা.) এই উরশটি ০৮ নং করপাড়া ইউনিয়নের একটি ঐতিহাসিক একটি উরস মোবারক। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এবার ১৬৬ তম উরশে যাতে সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং নির্ভয়ে ভক্তরা আসতে পারবে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে নানা অনিয়ম, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাধার কারণে ভয়ে মানুষজন আসতে পারে নি। এখন আর সেই ভয় নেই বিধায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর