প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ জানুয়ারি, ২০২৫

মাইজদীতে সিপিবির গনতন্ত্র অভিযাত্রা

স্টাফ রিপোর্টার : গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম এবং মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র “গনতন্ত্র অভিযাত্রা” উপলক্ষে জেলা সিপিবি পদযাত্রা, লিফলেট বিতরণ ও মাইজদী শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষ গতকাল শনিবার ২৫ জানুয়ারি বিকাল ৪টায় টাউন হলের সামনে রাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সিপিবির সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে কমরেড এডভোকেট প্রদ্যুৎ কান্তি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ আবু তাহের ভূঁঞা, কমরেড মজিবল হক মজিব, কমরেড তপন ঘোষ প্রমূখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর