প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৫

সোনাইমুড়ী থানা থেকে লুণ্ঠিত শর্টগান পাওয়া গেল নালায়

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : জেলার সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বুলেটসহ একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। এর আগের দিন সোমবার দুপুর সোয়া ১টার দিকে সোনাইমুড়ী থানার সামনের একটি নালা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওইদিন দুপুরের দিকে সোনাইমুড়ী থানার সামনে শ্মশানঘাট সংলগ্ন নালায় স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে যান। ওই সময় তিনি নালার কিনারে শর্টগানটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পরিত্যক্ত অবস্থায় একটি বুলেটসহ অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় ব্যারেলসহ লোহার অংশে জং ধরে নষ্ট উদ্ধারকৃত রাবার কার্তুজটি দীর্ঘদিন পানিতে থাকায় অকেজো হয়ে পড়েছে।

ওসি মোরশেদ আলম বলেন, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তির বরাতে লুন্ঠিত একটি ১২ বোর শর্টগান ও ১ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে সোনাইমুড়ী থানা থেকে পুলিশের লুট হওয়া আনুমানিক চৌদ্দটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর