
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার সময় বিজবাগ ইউনিয়নের কালিকাপুর মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিজবাগ ইউনিয়ন জামায়াতের আমীর হযরত মাওলানা কেফায়েত উল্লাহ।
বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন এসএম কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এম কে এ উদ্দিন খান পলাশ, সেনবাগ থানার ওসি এসএম নিজাম উদ্দিন, মোহাম্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর খান, সিনিয়র সহ-সভাপতি আহছান হাবিব ভূঁইয়া, আলাউদ্দিন চৌধুরী, মো. বেলাল হোসেন, আবুল কালাম প্রমুখ।
উপজেলার দক্ষিণাঞ্চলে এই প্রথম বৃহৎ আকারে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করায় হাজার হাজার নারী-পুরুষ দেখার জন্য মাঠের চারপাশে ভিড় জমান। খেলায় দেশ-বিদেশের খেলোয়াড়দের অংশগ্রহণে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :