প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৫

সুবর্ণচরে সলিডারিডাডের কৃষক সমাবেশ ও মাঠ দিবস

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আয়োজনে পাথওয়েস টু প্রোসপারিটি (পি২পি) প্রকল্পের আওতায় সোয়াবিন উৎপাদনকারী কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ৯টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের ৩নং ওয়ার্ডের ভোলন মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে “বীজ বপন যন্ত্র (পিটিওএস) পরিচিতি ও বীজ বপন পদ্ধতির উপর” এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ব চরবাটা ক্লাস্টারের সভাপতি রফিক উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা জেলা উপকেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মো. ইলিয়াস হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার পূর্ব চরবাটা ইউনিয়নের প্রজেক্ট এক্সটেনশন অফিসার রোজিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সলিডারিডাড নোয়াখালী অঞ্চলের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. নজরুল ইসলাম, পূর্বচরবাটা ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মো. ইকবাল হোসাইন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সংস্থার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মো. রেদওয়ান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক শান্ত মিয়া, পূর্ব চরবাটা ইউনিয়ন ক্লাস্টারের অন্যতম সদস্য দিদার খান, প্রকল্পের পিটিওএস উদ্যোক্তা মো. কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা করার সময় আগত অতিথিরা কৃষকদেরকে সাথে সয়াবিন চাষের অত্যাধুনিক বীজ বপন যন্ত্র (পিটিওএস) মেশিনের ব্যবহার ও এর সুবিধা, সারিতে বীজ বপন, কম খরচে চাষাবাদের উপায়সহ সয়াবিন চাষের উপর প্রয়োজনীয় বিষয়গুলো বর্ণনা করেন। এ সময় সরাসরি মাঠে পিটিওএস মেশিনের মাধ্যমে সয়াবিন বীজ বপনের ব্যবহারিক প্রক্রিয়া উপস্থিত কৃষকদেরকে দেখানো হয়।

উল্লেখ্য, কৃষকদের কল্যাণে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহায়তায় তাদের প্রকল্প এলাকাগুলোতে সয়াবিনের বীজ বপন যন্ত্র (পিটিওএস) বিতরণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর