প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৫

জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম।

সাধারণ সম্পাদক এডভোকেট মো. নরুল আমিনের সঞ্চালনায় দিনব্যাপী উক্ত এজিএমে বক্তারা বিগত বছরের কর্মকান্ড নিয়ে বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন ও গত বছরের অডিট রিপোর্টের উপর আলোচনা করেন। পরে সম্পাদকীয় প্রতিবেদন ও অডিট প্রতিবেদন উপস্থিত আইনজীবীদের সম্মতিক্রমে পাশ হয়। এছাড়াও জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।

সভাপতি প্রার্থী এডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হলে সমিতিকে নতুন করে ঢেলে সাজাবেন এবং কল্যাণ ফান্ড আরো বড় করে আইনজীবীদের স্বার্থে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়াও লাইব্রেরী ও প্রকাশনা সেক্রেটারি পদপ্রার্থী রোকসানা জান্নাত নির্বাচিত হয়ে সমিতির লাইব্রেরিকে ডিজিটালাইকরণ করবে বলে আশা ব্যাক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর