
নিজস্ব প্রতিনিধি : একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’-এর উদ্যোগে জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মল্লিকা দিঘিরপাড় সংলগ্ন খিলের বাড়ির দোকানের সামনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে সাধারণ জনগণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরে খুবই আনন্দিত হয়েছেন।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যে কোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। এ জন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।
উল্লেখ্য, তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে অন্যের প্রাণ এই স্লোগানকে সামনে ২০১৮ সালের ৯ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ১২৫০ ব্যাগের অধিক রক্তদান করেছে। এছাড়াও বন্যার্তদের সহযোগিতা, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষকে সহযোগিতাসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
আপনার মতামত লিখুন :