
সাইফুল ইসলাম, কবিরহাট : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসবে জেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯য় কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওহিদুজ্জামান বাবুল, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দরা।
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলাম কবিরহাট উপজেলার সহ-সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া, পৌর আমীর মাওলানা ফজলুল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, পৌর ছাত্রদল আহ্বায়ক মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ মোহন, কলেজে ছাত্রদল আহ্বায়ক রিজন ও কবিরহাট উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত, জীবন উদ্দিনসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :