
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার ডমুরুয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ মো. হুমায়ুন কবির নামে সন্দেহজনকভাবে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির উপজেলার ৮নং ওয়ার্ডের আলী আক্কাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত ব্যবসায়ী সিদ্দিক কোম্পানির বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে সেনবাগ থানার এসআই জাকির হোসেন ও এসআই আব্দুস সালামের নৃতৃত্বে সঙ্গীয় ফোর্স।
আপনার মতামত লিখুন :