প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৫

কোম্পানীগঞ্জে বসুরহাটে “ফুড আইল্যান্ড” রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মনোরম ও নিরিবিলি পরিবেশে “ফুড আইল্যান্ড” রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট পৌরসভার মাকসুদা স্কুল সংলগ্ন রেহানা কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে। রেস্টুরেন্টের প্রোপাইটর আব্দুল কাইয়ুম রাশেদের সার্বিক তত্ত্বাবধানে ফিতা কেটে উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌজুল আজিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মোশারফ হোসেন, বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহ মানসুর, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর নবী সবুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

রেস্টুরেন্টের প্রোপাইটর আব্দুল কাইয়ুম রাশেদ বলেন, “ফুড আইল্যান্ড রেস্টুরেন্টটি মূলত সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়েই চালু করা হয়েছে। গ্রাহকদের সেরা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” স্থানীয় ব্যবসায়ী ও অতিথিরা নতুন এ রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন এবং বসুরহাটে এমন আধুনিক মানের রেস্টুরেন্ট চালুর জন্য উদ্যোক্তাকে সাধুবাদ জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর