
কামাল উদ্দিন, সুবর্ণচর : জেলার ঢাকাস্থ ‘সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস ফোরাম ঢাকা’ এর বার্ষিক সাধারণ সভা, নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ফেব্রয়ারি)বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম এ সাধারণ সভা, নবীন বরণ ও কৃতি সংবর্ধনা – ২০২৫ অনুষ্ঠিত হয়। ঢাকা স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. মাসুদ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকস্থ সুবর্ণচর কল্যান সমিতির সভাপতি জামাল উদ্দিন চৌধরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্টি ব্যবসায়ী মহি উদ্দিন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক তারেক মোরতুজা, সুপ্রিম কোর্টের আইনজীবী তরিক উল্যাহ,ব্যাংকার ও কবি ওমর ফারুক
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন জিপু, ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আকবর আলী, বৃক্ষপ্রেমী সাখাওয়ান হোসেন, এ্যাডভোকেট জহির উদ্দিন তুহিন, ওমর ফারুক এবং এসআই রাসেল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ১৬ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়, চার জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সংবর্ধনা দেয়া হয় এবং ফোরাম পরিচালনার জন্যে পরবর্তী এক বছরের জন্যে কার্যকরী কমিটি (আংশিক) এর অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে,সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মো. আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের তানভীর আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আশরাফ হোসেন কে অনুমোদন দেয়া হয়।
আপনার মতামত লিখুন :