
উপজেলা প্রতিনিধি, মাইজদী : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং হাতিয়া ও গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ, সারাদেশে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জেলাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। রোববার (০৯ ফেব্রুয়ারী) বিকালে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে মিছিলটি সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার সংগঠক কাজী তানভীর, ইয়াসিন আরাফাত ও তুহিন ইমরান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় জুলাই অভ্যূত্থানের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি জেলার সংগঠকবৃন্দ, সদর উপজেলার প্রতিনিধি কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :