
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাজি হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়নের সমিতির বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, অম্বরনগর ইউনিয়ন বিএনপির আহবাহয়ক ও সাবেক চেয়ারম্যান শাহজালাল, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ আসান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা রবিউল হাসান,ইউপি সদস্য ইউনুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধ ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,হামলাকারীরা আওয়ামী লীগের দোষর। এরা এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে অম্বর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাজি হাসানকে মিজি বাড়ির সামনে সড়কে আটক করে। অম্বরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহফুজ আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।এ ঘটনায় ঐদিন রাতেই অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলুসহ এজাহার নামীয় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :