প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

জেলাতে টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে Let’s meet up Zen-Z অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাইফুল ইসলাম ; টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ জেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে Let’s meet up Zen-Z অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইন্জিনিয়ার আব্দুর রকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম-আহবায়ক মো: মাজহারুল ইসলাম, সদস্য সচিব বনি ইয়ামিন, মূখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, মুখপাত্র মাহমুদুল হাসান আরিফ।

ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. মোরশেদ আলম এবং তানকির সিদ্দিক। ছাত্রদের বক্তব্যের বিষয় ছিলো কেমন ক্যাম্পাস চাই? এছাড়াও তারা ক্যাম্পাসের কিছু সমস্যা নিয়ে কথা বলেন। তার বলেন, শিক্ষক সংকট: শিক্ষক সংকট একটি Universal Truth, হয়ে গেছে ক্যাম্পাসে তারা শিক্ষক নিয়োগ চান দ্রুত, ল্যাব সমস্যা নিয়ে কথা বলেন, ক্যাম্পাসে ল্যাবের ৮০% যন্ত্রপাতি খারাপ, যা practically শিক্ষা জন্য উপযোগী নয়, ছাত্রদের থেকে টাকা নেয় কিন্তু মার্কশিট দেওয়া হয় না, হল সমস্যা দূরিকরন করতে হবে, ক্লাস সংকট নিয়ে কথা বলেন এবং ক্যাম্পাসের যাবতীয় অসঙ্গতি তুলে ধরেন, তারা উল্লেখ করেন, ২৪ এর আগের ক্যাম্পাস এবং পরের ক্যাম্পাসের পার্থক্য দেখতে চান।

আরও পড়ুন

  • . এর আরও খবর