প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সুবর্ণচরে ফ্লাশ ফ্লাড আর্লি রিকোভারি প্রকল্প অবহিতকর সভা

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর ; জেলার সুবর্ণচরে টেকসই উন্নয়নে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জেলায় ফ্লাশ ফ্লাড আর্লি রিকভারি প্রকল্প অহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার অর্থায়ন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রতিনিধি আব্রাহাম লিংকনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, স্টিফেন রুবেন হালদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি জন ডি রয়, ন্যাশনাল কো-অর্ডিনেটর ( ডি আর আর এন্ড সিসিএ) দীপঙ্কর সাহা, মো. শাহারুল আলম, এবিএম মনিরুল ইসলামসহ আরও অনেকে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও রিক প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে প্রকল্পটি বন্যা দুর্গত এলাকার মানুষের লাইভলিহুডের উন্নয়ন, ক্ষতিগ্রস্ত ওয়াশ অবকাঠামো উন্নয়ন, নতুন ওয়াস অবকাঠামো নির্মাণ সহ দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি গঠন ও সক্রিয়করণে কাজ করবে এ প্রকল্প ।

আরও পড়ুন

  • . এর আরও খবর