প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সুবর্ণচরে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর ; নোয়াখালীর সুবর্ণচরে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে এতিম, দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চর জুবলি রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুস সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান জিহাদী, খাজা গরীবে নেওয়াজ রহ. রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওসমান গনি সালেহী, উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসাইন, জুবিলী হাবিব উল্লাহ মিয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, চর জব্বার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। আরো অনুষ্ঠানে আলোচনা করার ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের সদস্যরা তাদের সামাজিক সহায়তামূলক কার্যক্রমগুলো তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এতিম, দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর