প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সুবর্ণচরে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাবিবুর রহমান রনি , সুবর্ণচর ; সুবর্ণচরে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার চরবাটা ইউনিয়নে অবস্থিত চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে মোট ১৩ ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজামের সার্বিক তত্ত্বাবধানে এবং বিদ্যালয়ের সভাপতি ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।

বিশেষ অতিথি বক্তব্যে রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক মো. কামরুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান খোকন, চরবাটা ইউনিয়ন বিএনপি নেতা মো. ফয়েজ উল্লাহ, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান সোহাগ সহ উক্ত এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আলোচনা করার সময় সভাপতি বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষকদের যথার্থ ভূমিকা রয়েছে।

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন এবং সহশিক্ষার কার্যক্রমের সুন্দর পরিবেশনা সত্যিই প্রশংসার দাবিদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়টি উপজেলার অন্যতম একটি বালিকা বিদ্যালয় হিসেবে লেখাপড়ায়, পরীক্ষার ফলাফল ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে এগিয়ে রয়েছে। বিদ্যালয়টি যদি জাতীয়করণ হয় তাহলে এলাকায় শিক্ষার প্রসারে আরো এগিয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানটি এবং শিক্ষার্থীরাও আরো ভালো সুযোগ-সুবিধা পাবে।’ পুরো অনুষ্ঠানজুড়ে বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য সহ ভিবিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর