প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৫

সুবর্ণচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় এবং র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মিলিত হয়।
এরপর সেখানে নারী দিবসের উপর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা ফয়েজুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. নজরুল ইসলাম, চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন, মহিলা ইউপি সদস্য ফেন্সি রানী দাস, পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সটেনশন অফিসার রোজিনা আক্তার, প্রজেক্ট এক্সটেনশন অফিসার নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনার সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘নারীর ক্ষমতায়তনে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তাতে করে ইতোমধ্যে অনেকে নারী উদ্যোক্তা হয়েছেন এবং পারিবার আয় বৃদ্ধিতে ভুমিকা রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু নানা কারণে গ্রামের পিছিয়ে পড়া কিছু নারী এখনো সেগুলো সম্পৃক্ত হতে পারছেনা। এজন্য সমাজের সচেতনমহলের এগিয়ে আসা জরুরি।’ এছাড়াও সুবর্ণচরের কয়েকজন সফল নারী উদ্যােক্তা তাদের সফলতার গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতায় কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

  • . এর আরও খবর