
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের নদী তীরবর্তী কাটাখালী ঘাটে এক অসহায় পরিবারের বসত বাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে তার স্বামীর টং দোকানের চা বিক্রির কিছু নগদ অর্থ স্ত্রীর নিকট জমা থাকে।
গত বৃহস্পতিবার কিছু দুর্বৃত্ত চোর রাতের আধারে দরজা কেটে নিয়ে যায়।
তাছাড়া ঘরে থাকা স্বামী স্ত্রী ও ছেলে সন্তানের জামা কাপড় ও নিয়ে যায় দুর্বৃত্ত চোর চক্র। এক পর্যায়ে সব হারিয়ে যেন নিঃশ্ব হয়ে পড়ে সেই অসহায় পরিবার। জমানো সেই টাকা গুলো ছিল তাদের জীবন চলার একটি গতি।
জানা যায়-নদী ভাঙনের শিকার হয়েছে একাধিক বার। এখন নিঃস্ব হয়ে অন্য কোথায় জায়গা না পাওয়ায় বসবাস নদীর কুলে।
বৃহস্পতিবার দুপুরে সেই অসহায় পরিবারের আকুতি শুনে গণমাধ্যম কর্মীরা গেলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।
জানান তাদের জীবন চলার অনেক ইতিহাস। যেটা শুনে যে কেউর হৃদয় ভেঙে পড়ছে।
আর তাদের আকুতির কথা স্থানীয় গণমাধ্যম প্রতিদিনের সুবর্ণচরে একটি চিত্র ফুটে উঠলে নেটিজেনদের নজরে আসলে সহযোগিতার হাত বাড়ান।
সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল। তারা রমজানের ইফতার সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :