
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : দেশকে সমৃদ্ধ করতে বিনা উদ্ভাবিত স্বল্প জীবন কালিন ফসল চাষ করলে, এক বছরে ৪টি ফলন সম্ভব হবে৷ এতে দেশের খাদ্য সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ৷
বিনা উদ্ভাবিত স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল জনপ্রিয় জাত সমূহের মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বীজ উদ্যোক্তা তৈরি বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমন মৌসুমে বিনা ধান ১৭/২০/২৬ তারপর বিনা সরিষা – ৯ তারপর বিনা চিনাবাদাম – ৬/৮ তারপর বিনাধান- ১৯ করলে একই জমিতে চার ফসলের সুবিধা পাবেন কৃষকরা৷
বিনা উপকেন্দ্র নোয়াখালীর আয়োজনে কৃষক প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মীরা রানী দাস, বিনা উর্ধতন কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদার, ড. রেজা মোহাম্মদ ইমন, ড. মোহাম্মদ আশিকুর রহমান, ড. হাসানুজ্জামান, কৃষিবিদ মোহাম্মদ জুয়েল সরকার ও সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন অর রশীদ৷
এছাড়াও বিনা উদ্ভাবিত বিনা ধান-৮/১০/১১/১২/১৪/১৯/২১/২৩, বিনা গম- ১, বিনা সরিষা ৪/৭/৮/৯, বিনা চিনাবাদাম – ৬/৭/৮/৯/, বিনা তিল ৫/৬, বিনা সয়াবিন ২/৬/৭, বিনা মসুর – ১০, বিনা- পিঁয়াজ -১ এবং বিনা লেবু-১ চাষ নিয়ে চাষাবাদ পরামর্শ প্রশিক্ষণ প্রদান করেন কর্মকর্তারা৷
বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে এসময় সুবর্ণচর উপজেলার শতাধিক নারী পুরুষ কৃষক প্রশিক্ষনে অংশ নেন৷
আপনার মতামত লিখুন :