প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ মার্চ, ২০২৫

সুবর্ণচরে মানবসেবা সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরে ‘মানব সেবা সামাজিক সংগঠনে’র উদ্যােগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ভান্ডারী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক পরিবারকে রমজান উপলক্ষে ইফতার ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য পণ্য সামগ্রীর প্যাকেজ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মানব সেবা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শরীফের সঞ্চালনায় এবং চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক মাষ্টার নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা আলহাজ্ব বশির আহমেদ, ৩ নং চরকাট ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আবুল কাসেম, মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি শামছুল আলম, চরবাটা হাজী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান সোহাগ, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নুরের রহমান, নোয়াখালী জেলার সাবেক ছাত্রশিবির নেতা হেদায়েত উল্লাহ মাসুদ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল উদ্দিন, কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকার আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজওয়ানুল বারী। এছাড়াও মানব সেবা সামাজিক সংগঠন কর্তৃক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত বিশিষ্টজনদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর