• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৫

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযুক্ত আসামী চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় আলোচিত গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আসমী দিদারকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র‍্যাব।

হাতিয়া উপজেলা চরকিং ইউনিয়ন দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো.শাহজাহানের ছেলে। মো.দিদার উদ্দিন( ৩৫)

শুক্রবার ১৪ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার ১৫ মার্চ দুপুরের দিকে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহবধূ তাসলিমা বেগমের (২৫) সাথে ১০/১২ বছর আগে পারিবারিক ভাবে দিলদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি পরিবারের অন্য সদস্যদের প্রভচনায় ভিকটিম তাসলিমা বেগমের কাছে যৌতুক দাবি করেন।

এছাড়াও শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে ধাপে যৌতুক নেন। গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টকো যৌতুক দাবি করে। ভিকটিম যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য পরস্পর যোগসাজসে ভিকটিমকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভন্ন অংশে জখম করে এবং চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে।

একপর্যায়ে তাদের মারধরের কারণে ভিকটিম মাটিতে লুটে পড়ে মৃত্যু বরণ করে। পরে এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর