স্টাফ রিপোর্টার : জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের দুইদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রজেক্ট এনালিস্ট মেবেল সিলভীয়া রড্রিকস্, জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. নূরে আলম সিদ্দিক ও চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।
এ সময় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রাম আদালত যদি কার্যকর হয়, তাহলে গ্রামে সুশাসন নিশ্চিত হবে। এই গ্রাম আদালতে খুব কম সময়ে, কম খরচে ন্যায় বিচার পাওয়া যায়।
গ্রাম আদালত বিষয়ক উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ ইব্রাহীম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাফায়েত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার।
ঘোড়াঘাটে বিভিন্ন বয়সের ১৪শ জন ব্যক্তিদের নিয়ে কোরআন সবক অনুষ্ঠান উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্য হিসেবে জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ছাড়া দেশের ৬১ জেলার ৪৬৮ উপজেলার ৪৪৫৩টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন।
আপনার মতামত লিখুন :