
কামাল উদ্দিন, সুবর্ণচর : নিখোঁজের ৪ দিন পার হলেও সন্ধান মেলেনি জেলার সুবর্ণচর উপজেলার গৃহবধূ আয়েশা খাতুন সাবিনার (১৯)। তিনি উপজেলার ১ং চর জব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরজব্বর গ্রামের মো. মামুনের স্ত্রী।
নিখোঁজ গৃহবধূর স্বামী মো:মামুন জানান, সোমবার (১৭ মার্চ ) সকাল ১০টার দিকে হারিছ চৌধুরী বাজারের কাপড় দোকানে আসার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তার সাথে ৪ভরি ওজনের সোনার গহনা ছিল।
সেদিন দুপুর থেকে সাবিনার ব্যবহৃত মোইবাইলে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।পরে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
মো:মামুন আরো জানান, খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে সোমবার (১৭ মার্চ ) রাতে চর জব্বর থানায় এ তথ্য জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও এখনো কোনো সন্ধান না পেয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। নিখোঁজ আয়েশা খাতুন সাবিনার দুই বছর বয়সী কন্যা সন্তান রয়েছে, মায়ের অনুপস্থিতিতে শিশুটি কোন খাবার গ্রহণ না করে সারাক্ষণ কান্নাকাটি করছে।
এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শাহিন মিয়া জানান, এ ঘটনায় নিখোঁজ গৃহবধুর শ্বশুর থানায় এসে বিস্তারিত জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা তদন্ত করছি, গৃহবধূকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :