প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ মার্চ, ২০২৫

চাটখিলে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন উপজেলার ধামালিয়া গ্রামের বজেন্দ্র কুমার শীল এর ছেলে শ্রী রাজেন্দ্র কুমার শীল, সুন্দরপুরের ইসমাইল হোসেন এর ছেলে এমরান হোসেন, খালিশপাড়ার মোহাম্মদ উল্যাহ ছেলে জাকির হোসেন, নারায়ানপুরের মোঃ নুর উল্যাহ্ ছেলে আলমগীর হোসেন বিপ্লব ও দক্ষিণ বদলকোট গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল হোসেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর